সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

দলে পরিবর্তন, এক নজরে ওমানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ। এরফলে মূলপর্বে ওঠার সমীকরণ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তাই মূলপর্বে খেলতে হলে গ্রুপপর্বের পরবর্তী দুই ম্যাচ জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের সামনে।এছাড়া বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেতে হলে জয়ের পাশাপাশি রান রেটেও অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।  

বাঁচা মরার এই লড়াইয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় মাঠে গড়াবে এই ম্যাচ।
বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেলেও ওমান নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৩০ রানের টার্গেট তাড়ায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে।নিজেদের দ্বিতীয় ম্যাচে উভয় দলই চাইবে জয় ছিনিয়ে নিতে। বাংলাদেশ হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় যাবে। আর ওমান জিতে গেলে বিশ্বকাপের মূল পর্বে তাদের খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে।কঠিন সমীকরণের এই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে মোহাম্মদ নাঈম।অন্যদিকে, বোলার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদও।বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম (সৌম্য সরকার), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নূরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ (নাসুম আহমেদ) ও মোস্তাফিজুর রহমান।ওমানের সম্ভাব্য একাদশ: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলি, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশ্যপ কুমার, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories