রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার

উত্তর কোরিয়া ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (১৯ অক্টোবর) জাপান উপকূলের পানিতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। খবর বিবিসির।বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা সিউলে উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করেছেন এমন রিপোর্টের মধ্যেই পিয়ংইয়ং এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। এ ছাড়া সিউলে এখন অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠানও চলছে বলে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর সিনপোর কাছাকাছি এলাকা থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ওই স্থানটিতে উত্তর কোরিয়ার সাবমেরিন রয়েছে এবং পরীক্ষামূলক ব্যবহারের জন্য সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইলও (এসএলবিএম) রয়েছে।এদিকে অজ্ঞাত একটি সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জুনগ্যাং ইলবো জানিয়েছে, মঙ্গলবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) ছিল বলে ধারণা করছে সিউলের সরকার। তবে এর বেশি আর কিছু জানায়নি ওই সূত্রটি।উত্তর কোরিয়া অবশ্য উপকূলীয় সিনপো শহরের কাছাকাছি ওই এলাকা থেকে এর আগেও অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরীয় জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি।’এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, (উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা) দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এটিকে ‘দুঃখজনক’।উল্লেখ্য, চলতি অক্টোবর মাসের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এ ছাড়া গত সেপ্টেম্বর মাসে পৃথকভাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোরও অভিযোগ ওঠে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories