রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

দেশের বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার

কুমিল্লার ঘটনা ও এর পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বরিশালে মানববন্ধন  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে বরিশালের ইস্কন মন্দিরসহ বিভিন্ন হিন্দু সম্প্রদয় সংগঠন।

বরিশাল ইস্কন মন্দির কমিটি সভাপতি দূলভ প্রভুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইস্কন সাধারণ সম্পাদক বলরাম প্রভু, মানিক মূখার্জী কুডু, তমাল মালাকার,সুনঞ্জিত দত্ত লিটু,অমিত ভ্রমন প্রমুখ।বক্তারা বলেন, দুর্গাপূজা চলাকালীন কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে তা কোনো স্বাধীন দেশের সভ্য মানুষের কাজ হতে পারে না।পরে নগরীতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সংস্কার সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করে তারা ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories