সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১১৮ বার

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। এদিকে হল খোলার আনন্দে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা।দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আজ সকাল ১০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও হোস্টেল খোলা হবে।

প্রশাসনের দেয়া নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা তাদের হলের পরিচয়পত্র এবং অন্তত এক ডোজ টিকা গ্রহণের কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। হলগুলোতে শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো কোনো হলে শিক্ষার্থীদের জন্য থাকছে বাড়তি আয়োজন।এদিকে দেড় বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলা নিয়ে সব ধরণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে প্রত্যেক আবাসিক হলেই সংস্কার ও মেরামতের কাজ করা হয়েছে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে হাত ধোঁয়ার জন্য হলগুলোয় বসানো হয়েছে বেসিন।এর আগে রবিবার খুলে দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল। তবে তার জন্য শিক্ষার্থীদের হল কার্ড ও টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হয়।এদিকে ২০ মাস পর রবিবার আবারও সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে শ্রেণিকক্ষে ফিরতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেয়া লাগবে। এতদিন পরে ক্যাম্পাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরা।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলোও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories