বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে যাত্রা শুরু করল স্কটিশরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১০৬ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে যাত্রা শুরু করল স্কটিশরা। স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১৩৪ রান। ৬ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছিল স্কটল্যান্ড। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট। গ্রিভস ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়াট করেন ১৭ বলে ২২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ওপেনার জর্জ মানসির ব্যাট থেকে।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তৃতীয় ওভারে অধিনায়ক কাইল কোয়েটজারকে বোল্ড করেন তিনি। এরপর উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার জর্জ মানসি। তবে তার সেই চেষ্টা সফল হয়নি।৮ম ওভারে বাংলাদেশকে জোড়া উইকেটের খোঁজ পাইয়ে দেন শেখ মেহেদী হাসান, ফেরান ক্রস ও মানসি দুজনকেই, যথাক্রমে এলবিডব্লিউ ও বোল্ড করে। এতে চাপে পড়ে যায় স্কটল্যান্ড। ১০ম ওভারে সাকিব আল হাসান শিকার করেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ককে। এতে গড়েন তিনটি রেকর্ড, যার দুটিই বিশ্বরেকর্ড।সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট। খোলস ছেড়ে বেরিয়ে এসে তাদের ব্যাটে দ্রুতগতিতে রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড। ওয়াট ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তাসকিনের শিকার হয়ে, যিনি বল হাতে নিজের তৃতীয় ওভারে বিলি করেন ১৫ রান।গ্রিভস সাধ্যমত রান বাড়ানোর চেষ্টা করেন। শেষ ওভারের প্রথম বলে মুস্তাফিজুর রহমানের বলে সাকিবকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২৮ বলের মোকাবেলায় ৪৫ রান করেন, হাঁকান ৪টি চার ও ২টি ছক্কা। পরের বলে মুস্তাফিজ বোল্ড করেন জশ ডেভিকে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রান।বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী হাসান শিকার করেন তিনটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ একটি করে উইকেট পেয়েছেন।সংক্ষিপ্ত স্কোরটস : বাংলাদেশস্কটল্যান্ড : ১৪০/৯ (২০ ওভার)
গ্রিভস ৪৫, মানসি ২৯, ওয়াট ২২
মেহেদী ৪-০-১৯-৩, সাকিব ৪-০-১৭-২, মুস্তাফিজ ৪-১-৩২-২, তাসকিন ৩-০-২৮-১, সাইফউদ্দিন ৪-০-৩০-১বাংলাদেশ : ১৩৪/৭ (২০ ওভার)
মুশফিক ৩৮, রিয়াদ ২৩, সাকিব ২০, আফিফ ১৮, মেহেদী ১৩*, সাইফউদ্দিন ৫*, লিটন ৫, সৌম্য ৫
হোয়েল ২৪/৩, গ্রিভস ১৯/২ফল : স্কটল্যান্ড ৬ রানে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories