বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ভালেন্সিয়াকে হারিয়ে জয়ে ফিরল বার্সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার

দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। তবে প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল ভালেন্সিয়া। পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আনসু ফাতি, মেমফিস দীপে ও ফিলিপে কৌতিনহোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি।রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় নিজেদের ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলের জয় পেয়েছে রোনাল্ড কোমানের দল। হোসে গায়ার গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান ফাতি। মেমফিস দীপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বদলি নেমে ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনহো।

ভালেন্সিয়ার বিপক্ষে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর সফরকারীদের ৯ শটের তিনটি ছিল লক্ষ্যে।ঘরের মাঠে ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এ সময় কর্নার কিক থেকে আসা বল ডি বক্সের বাইরে পেয়ে যান হোসে গায়া। সেখান থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৩তম মিনিটে গোল শোধ দেন আনসু ফাতি। মেমফিসের দেওয়া পাস ধরে ১৮ বছর বয়সী তরুণ এই ফরোয়ার্ড দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি পায় বার্সা। এ সময় ফাতিকে বক্সের মধ্যে ফাউল করেন গায়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন দীপে।দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বার্সার বাড়তে পারত ব্যবধান। ডি-বক্সে সের্জিনো দেস্তের পাসে দুরূহ কোণ থেকে ফাতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্রাজিলিয়ান তারকা কৌতিনহোকে গোল থেকে ফেরাতে পারেননি ভালেন্সিয়া গোলরক্ষক।  সার্জিনো দেস্তের পাস থেকে গোলটি করেন তিনি।এই জয়ে ৮ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে নবম স্থানে। সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১৭ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories