বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

লেভারকুজেনকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার

হারের ধাক্কা সামলে এক ম্যাচ পরই বুন্দেসলিগায় জয়ের পথে ফিরেছে বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইউলিয়ান নাগেলসমানের দল। প্রতিপক্ষের মাঠে রবিবার ৫-১ গোলে জেতে শিরোপাধারীরা। লেভারকুজেনের জালে প্রথমার্ধেই পাঁচবার বল পাঠিয়ে ম্যাচ মুঠোয় নেয় সফরকারীরা। তৃতীয় মিনিটে সতীর্থের পাসে ছয় গজ বক্সে দারুণ ব্যাকহিল ফ্লিকে গোলের সূচনা করেন লেভানদোভস্কি। এর পর ৩০ থেকে ৩৭, সাত মিনিটের মধ্যে বাকি চার গোল করে বায়ার্ন। ছয় গজ বক্সের মুখ থেকে পায়ের টোকায় লেভানদোভস্কির দ্বিতীয় গোলের পর স্কোরলাইন ৩-০ করেন মুলার। তিন মিনিটে দুবার লক্ষ্যভেদ করেন জিনাব্রি।

লিগে দুই ম্যাচ পর জালের দেখা পাওয়া লেভানদোভস্কির আট ম্যাচে গোল হলো ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১৫টি।দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন লেভারকুজেনের চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক।৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ১৯। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৬ পয়েন্ট নিয়ে তিনে লেভারকুজেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories