বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ঢাকার খিলক্ষেতে উদ্ধারকৃত লাশ পার্বতীপুরের জয়দেব কুমারের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার

রাজধানীর খিলক্ষেতে একটি বাসার দরজা ভেঙে জয়দেব কুমার দাস (২৫) নামে এক চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ খিলক্ষেত নিকুঞ্জ-২/১৫ সড়কের ৮ নম্বর নরেন নিবাসের বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। চিকিৎসকের যে অর্ধগলিত লাশটি উদ্ধার হয়েছে তার বাড়ী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার কুমার পাড়া গ্রামে। তার বাবার নাম দিলীপ চন্দ্র দাস। মৃত ডাক্তার সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছে। দরিদ্র পিতার মেধাবী ছেলেটি অনেক কষ্টের মধ্য দিয়ে লেখা-পড়া শিখে ডাক্তার হয়ে ছিল। হঠাৎ করে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় পরিবারটি পথহারা হয়ে পড়ল।

আজ রবিবার গ্রামের বাড়ীতে গেলে দেখা যায়, পরিবারের সবার আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। কিছুতেই বোঝানো যাচ্ছে না স্বজনদের। এ সংবাদ পাঠনো পর্যন্ত লাশ পার্বতীপুরে এসে পৌছয়নি। তার ছোট ভাই গোপল জানায়, সোমবার শেষ বারের মতো কথা হয়েছিল তার ডাক্তার ভাইয়ের সাথে।৪-৫ দিন আগে সে রাজধানীর খিলক্ষেতের ওই বাসায় ভাড়া উঠেছিল। ফ্ল্যাটটিতে দু’জন মিলে থাকতো। অপরজনও চিকিৎসক। সে পূজার ছুটিতে বাড়ী গিয়েছে। এসময় একাই ভাড়া বাড়ীতে ছিল জয়দেব।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, বাড়িটির আট তলায় ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। এরপর রাতেই ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় জয়দেব কুমার দাস নামে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। এসময় সিআইডির ক্রাইম সিনও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।এসআই রাসেল জানান, তার বাম হাতে ক্যানোলা ছিল। এছাড়া আরেক হাতে একটা সিরিঞ্জ ছিল। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা হতে পারে অথবা অন্যকিছু। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সুনিশ্চিত হওয়া যাবে।খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে- এখনও স্পষ্ট নয়। মহল্লার একটি সুত্র জানায়, এর আগে গত সপ্তাহে নিকুঞ্জ থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories