বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পল্টনে সংঘর্ষ : দুই মামলায় আসামি ৪ হাজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮২ বার

কুমিল্লায় ধর্মীয় উত্তেজনার জেরে রাজধানীর পল্টনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে পল্টন ও রমনা থানায় এ দুটি মামলা করে পুলিশ।মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়। দুই মামলায় ২১ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

পল্টন থানায় করা মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, পল্টন থানার মামলায় জাফরুল্লাহ খানসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।এদিকে রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দেড় হাজার জনকে।রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।দুর্গা পূজার মধ্যে কুমিল্লার একটি মন্দিরে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে গত ১৩ অক্টোবর কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা-ভাংচুর হয়। এর পর দেশের বিভিন্ন জেলায় মন্দিরে ও পূজা মণ্ডপে হামলা হয়। তা ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে, চাঁদপুর ও নোয়াখালীতে প্রাণহানিও ঘটে। এর সূত্র ধরে শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানার নিয়ে কয়েকশ লোক বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories