বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

দেশে টিকা দেওয়া হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ডোজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৯৯ বার

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুদ আছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন। আর শনিবার (১৬ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৭৫০ ডোজ টিকা।এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৩১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭১ জনকে।পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২১ হাজার ৪৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩২ জনকে।এ ছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৪৮ হাজার ২৩৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৭২ হাজার ২১১ জন।  মডার্নার টিকা  শনিবার প্রথম ডোজ নিয়েছেন ১০ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩ জনকে।এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories