সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টি-২০ বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে ভারতের : সৌরভ গাঙ্গুলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৭২ বার

বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি  ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই  (বিসিসিআই) থাকছে। 

আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিরাট বাহিনী আসন্ন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে। এই বিশ্বকাপে অনেকেই ভারতকে ফেভারিট হিসেবেই চিহ্নিত করেছেন। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়েই বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মনে করেন, টি-২০ বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে ভারতের। তবে বিরাটের দলকে আসল জায়গায় পরিপক্কতার পরিচয় দিতে হবে। আইপিএলের ফাইনাল উপলক্ষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ফাইনাল শেষের পরে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে আইপিএলের ট্রফিটি তুলে দেন তিনি। এরপরেই টি-২০ বিশ্বকাপ এবং তাতে ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‌‘আপনি সহজে কোনো কিছুর চ্যাম্পিয়ন হন না। একটা টুর্নামেন্টে আপনি নেমেই শুধু চ্যাম্পিয়ন না। একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে চ্যাম্পিয়ন হতে।’

সৌরভ আরও যোগ করেন, ‘যে কোনো টুর্নামেন্ট জিততে গেলে আপনাকে পরিপক্বতার পরিচয় দিতে হবে। ভারতীয় দলের কাছে ট্যালেন্টের অভাব নেই। প্রত্যেকের রান করার বা উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। মানসিকভাবে তারা একটু ভালো জায়গায় থাকতে পারলেই তারা বিশ্বকাপের ট্রফি জিততে পারবে।’সূত্র : হিন্দুস্তান টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories