বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পুলিশের ওপর হামলা : জবির ৪ শিক্ষার্থীকে অভিযুক্ত করে চার্জশিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১১৬ বার

রাজধানীর সূত্রাপুর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে এই অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এ মামলার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।গত ৬ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. আবু তালেব। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগে চলতি বছরের ২৯ জানুয়ারি সকালে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) এজাজ আহমেদ রুমি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন সূত্রাপুর থানায়। মামলার অভিযোগে বলা হয়, ‘২০২১ সালের ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী আগের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগ কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করেন। এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপপরিদর্শক এজাজ আহমেদ রুমি ও তাঁর সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাঙচুর করতে নিষেধ করেন। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের ওপর তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।’ওই মামলায় গত ২৯ জানুয়ারি পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. আবু তালেব। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। আদালত রিমান্ড আবেদন বাতিল করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১ ফেব্রুয়ারি পাঁচ আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories