সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সিরাজগঞ্জে মহাসড়কে ৫০ কিলোমিটারজুড়ে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১১৮ বার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ বিভিন্ন সড়কে মোট ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহন। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে যানজট বাড়তে থাকে।

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর কিছু অংশ ভেঙে যাওয়ায় এবং এক পাশ দিয়ে যান চলাচল করার পাশাপাশি মহাসড়ক ভেঙে ছোট ছোট গর্ত সৃষ্টি হওয়ায় এ যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম হতে নলকা সেতু হয়ে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পেরিয়ে বগুড়ার দিকে, ঢাকা-রাজশাহী মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর সেতু পার হয়ে নাটোরের দিকে এবং ঢাকা-পাবনা মহাসড়কেও এই যানজট দেখা গেছে। জেলার অন্তত ৫০ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজট রয়েছে।

হাটিকুমরুল গোলচত্বর এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম জানান, নলকা সেতু ভেঙে যাওয়ায় এক পাশ দিয়ে যান চলাচল করাতে হচ্ছে। এতে একদিকের গাড়ি বন্ধ রেখে আরেক দিকের গাড়ি চলছে। এ ছাড়া সেতুটি ঝুকিপূর্ণ হওয়ায় সেটাও চলাচল করাতে হচ্ছে খুব সাবধানে ও ধীরে। সেতুর আশেপাশের মহাসড়ক ভেঙে ভেঙে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ফলে গাড়ি চাইলেও জোরে চলতে পারে না। মূলত এ কারণেই যানজট।তিনি বলেন, যানজট একদিকে টাঙ্গাইল ও অন্যদিকে নাটোর ও বগুড়া জেলার বিভিন্ন সড়কে পৌঁছে গেছে। আমরা যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছি।

এদিকে যানজটের কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখও যাত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories