বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৫৩ বার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।

জানা গেছে, নোয়াগাও এলাকার কয়েকজন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পরে থাকতে দেখেন। এ সময় তারা চিকিৎকার করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে পুলিশে খবর দেন। স্থানীয়দের ধারণা, তিন বন্ধুু সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন। ঘটনাস্থলে বড় ধরনের কোনো যানবাহন তাদের চাপা দিয়ে চলে যায়।শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories