সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টসে জিতে বোলিংয়ে কলকাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। দিল্লি দলে এক পরিবর্তন থাকলেও কলকাতার দলে নেই কোনো পরিবর্তন।হাই ভোল্টেজ ম্যাচটির জয়ী দল জায়গা করে নেবে আইপিএলের চতুর্দশ আসরের ফাইনালে। জয়ের ছন্দ ধরে রাখতে কলকাতা এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন করেনি। যার মানে লিগ পর্বের শেষ ম্যাচ ও এলিমিনেটর ম্যাচের একাদশ নিয়েই ফাইনাল নিশ্চিতের উদ্দেশে নামবে দলটি। এই ম্যাচেও কলকাতার বোলিং লাইনআপের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

অন্যদিকে দিল্লি খেলতে নেমেছে একটি পরিবর্তন নিয়ে। টম কারানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, লকি ফার্গুসন, সাকিব আল হাসান, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শো, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিমরন হেটমেয়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর পেটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, আভেশ খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories