সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আরও একবার ভুল শুধরে নেওয়ার সুযোগ টাইগারদের। আবুধাবিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বেলা ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।শ্রীলঙ্কা ম্যাচের মতো এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক মাহমদুল্লাহর মাঠে নামা নিয়ে আছে সংশয়। লংকানদের বিপক্ষে শেষ চার ওভারে ম্যাচ হারায় টাইগারদের কৌশল নিয়েও চলছে কাটাছেড়া। বিশেষ করে স্লগ ওভারে শরিফুল আর তাসকিনের খরুচে বোলিং নতুন করে ভাবতে বাধ্য করেছে টিম ম্যানেজমেন্টকে। 

আয়ারল্যান্ড ম্যাচের পরেই আবুধাবি থেকে দুবাই রওনা হবে টাইগাররা। সেখান থেকে গ্রুপ পর্ব খেলতে রিয়াদদের গন্তব্য ওমান।  দুবাই সময় রাত ৯টায় বিমানে উঠবে গোটা দল।আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories