বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

রিং আইডির শরিফ-আইরিনকে দেশে ফেরাতে চায় সিআইডি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার

রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (১১ অক্টোবর) সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান।

রিং আইডির প্রায় ২০০ কোটি টাকা সিআইডির অনুরোধে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। তবে প্রতিষ্ঠানটির হাতিয়ে নেয়া টাকার পরিমাণ আরও বেশি। সেই অর্থ কোথায় জমা আছে তা এখনো অজানা। একথা জানালেন সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগের এই কর্মকর্তা।এর আগে ২০১৬ সালে বিটিআরসির অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শরিফ ইসলাম ও আইরিন ইসলাম। তবে মাস খানেক পরই বেরিয়ে আসেন।এদিকে গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম এলাকা থেকে রিং আইডির একজন অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে গ্রেপ্তার করে সিআইডি।ওই ব্যক্তির ব্যাপারে সিআইডি র কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটি কয়েক ধাপে জালিয়াতি করছিল। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রিং আইডি প্রচার করত। ওই বিজ্ঞাপন দেখলে গ্রাহকেরা টাকা পাবেন এই লোভ দেখিয়েছিলেন তারা। প্রথম দিকে টাকা দিলেও পরে আর গ্রাহকরা টাকা পাননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories