সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

স্পেনকে হারিয়ে ফ্রান্সের শিরোপা জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৩৬ বার

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পেলো না। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ জমে উঠলো উয়েফা নেশনস লিগের ফাইনালটি। প্রথমে এগিয়ে গেলো স্পেন। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তুললো ফ্রান্স।প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ-ট্রেবল জয়ের কীর্তি গড়লো দিদিয়ের দেশমের দল। ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল পর্তুগাল।

ম্যাচে সেয়ানে সেয়ানে টক্করই হয়েছে। দুই দলই সমান ১২টি করে শট নিয়েছে। যার মধ্যে স্পেনের লক্ষ্যে ছিল ৪টি, ফ্রান্সের ৫। তবে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল স্পেন (৬৪ ভাগ)।এমনকি প্রথমে এগিয়েও গিয়েছিল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৪ মিনিটে স্পেনকে আনন্দে ভাসান মিকেল ওয়ারজাবাল। সের্হিও বুসকেতসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ওয়ারজাবাল।তবে জবাব দিতে সময় নেয়নি ফ্রান্স। এক মিনিট পরই কিলিয়ান এমবাপের পাস থেকে ডি-বক্সের মধ্যে বেনজেমার বাঁকানো শট পোস্টের ওপরের কোণা দিয়ে জালে ঢুকে যায়।৮০তম মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এমবাপে। থিও এরনঁদেজের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন পিএসজি ফরোয়ার্ড।৮৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ওয়ারজাবালের দারুণ এক ভলি আটকে দেন ফরাসি গোলরক্ষক লরিস। যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত সেভে দলের জয় নিশ্চিত করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories