মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বাংলাদেশের ফাইনাল সমীকরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২১২ বার

তিনটি দল এরই মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে গেছে। তবে তাতে বাংলাদেশের সুযোগ হাতছাড়া হয়ে যায়নি। ফাইনালের ভাগ্য এখনও জামাল-জিকোদের হাতেই আছে। নেপালকে হারালেই নিশ্চিত হয়ে যাবে সেরা দুইয়ে বাংলাদেশের থাকা।এ মুহূর্তে ৬ করে পয়েন্ট নেপাল ও মালদ্বীপের; এই দুই দলের গোল ব্যবধানও সমান (+২)। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত, গোল পার্থক্য (+১)। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের গোল পার্থক্য (-১)।

শেষ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আরেক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত।পাঁচ দলের মধ্যে কেবল শ্রীলঙ্কারই বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি চার দলেরই সুযোগ আছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। দুটি করে জয় পাওয়া মালদ্বীপ ও নেপাল আছে একটু সুবিধাজনক স্থানে। ড্র করলেই ফাইনালে যাবে এই দুই দল। তবে হারলে বিদায় নিতে হবে, অন্য ম্যাচে ফল যাই হোক।  ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ভারত ও ৪ পয়েন্ট নিয়ে চারে থাকা বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।নেপালের বিপক্ষে ড্র করলে বাংলাদেশের পয়েন্ট হবে ৫। এই পয়েন্ট নিয়ে সর্বোচ্চ তৃতীয় হতে পারবে তারা।মালদ্বীপ ও ভারতের ম্যাচে ড্র হলে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হবে ৭, টুর্নামেন্টের সফলতম দল ভারতের পয়েন্ট হবে ৬। এই পয়েন্ট নিয়ে তাদের সেরা দুইয়ে থাকার সুযোগ নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories