বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

অর্থনীতির নোবেল পেলেন ৩ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার

চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। এরা হলেন, কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের যশুয়া ডি অ্যাগ্রিস্ট এবং নেদারল্যান্ডসের গুইদো ডব্লিউ ইমবেন্স।সোমবার (১১ অক্টোবর) দুপুরে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। পুরস্কারের মোট অর্থের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। আর বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন অ্যাগ্রিস্ট ও গুইদো ইমবেন্স।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবহারের মাধ্যমে অর্থনীতিবিদ ডেভিড কার্ড শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করে অর্থনীতির এই নোবেল পেয়েছেন। ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মের ওপর কী ধরনের প্রভাব ফেলে সেবিষয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুসন্ধান চালিয়েছেন তিনি।এর আগে, গত বছর নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পান দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories