সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সেনাবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক দুই হেলিকপ্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২০১ বার

বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির নতুন দুটি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার।আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেসে হেলিকপ্টার দুটির উদ্বোধন করেন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সেনাবাহিনীর অর্জনগুলো সম্ভব হয়েছে।’তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে রসদ সরবরাহ, দেশের যে কোনো স্থান থেকে লোকজনকে সরানোসহ বিভিন্ন কাজে আর্মি এভিয়েশন কাজ করছে। চট্টগ্রামের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে আর্মি এভিয়েশন বেস স্থাপন করা হয়েছে, যা আভিযানিক চাহিদা পূরণ করবে।’যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির নতুন দুটি হেলিকপ্টার যুক্ত হওয়ায় নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories