শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

দেশে ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৬১ বার

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৪৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৯৫৯ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ১৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩২১ জন। রবিবার (১০ অক্টোবর)  দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ১০ হাজার ২১৫ ডোজ টিকা।  এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৫২৪ জনকে। এর পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৭০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫ জনকে।এ ছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮০ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮৬ হাজার ৬১০ জন। মডার্নার টিকার আজ প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৮৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮২২ জনকে। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩০ লাখ ৬২ হাজার ১০৪ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories