বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই আর নেই

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৩২ বার

জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। 

দাদু ভাইয়ের পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে। মরহুমের জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।রফিকুল হক দাদুভাই ১৯৩৭ সালের ৮ জানুয়ারি রংপুরের কামালকাচনায় জন্মগ্রহণ করেন। তার ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে আমেরিকা প্রবাসী।তিনি শিশু-কিশোরদের সংগঠন ‘চাঁদের হাটে’র প্রতিষ্ঠাতা ছিলেন। এর আগে তার পরিকল্পনায় এবং তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের পাতা বের হত। তখন থেকে ‘দাদুভাই’ নামে পরিচিতি।

বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।তিনি দৈনিক যুগান্তরের ফিচার এডিটর পদে দায়িত্ব পালন করেছেন। নব্বই দশকে প্রতিষ্ঠিত দৈনিক রুপালীর নির্বাহী সম্পাদক ছিলেন। তার আগে দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ছিলেন। কাজ করেছেন দৈনিক লাল সবুজ, আজাদ, বাংলাদেশ অবজারভারে। শিশু-কিশোরদের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘কিশোর বাংলা’র সম্পাদকও ছিলেন।আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘নিধুয়া পাথার কান্দে’ নামে একটি নাটক লিখছিলেন। যা পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories