বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ-১

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। 

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।মহিউদ্দিন আহমদ জানান, ‘২০জনের একটি দল রোববার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। সকাল থেকে হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে ৬ জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় পানির স্রোতে সাইফুল আসাদ ভেসে যান। তিনি আরো জানান, খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories