সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টি২০ বিশ্বকাপে নতুন নিয়ম নিয়ে যা জানাল আইসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৮৫ বার

প্রথম বারের জন্য টি২০ বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে এল আইসিসি। ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে থাকবে ডিআরএস।সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের ম্যাচ দিয়েই শুরু হবে যোগ্যতা অর্জন পর্ব। ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু মূল পর্ব।

আইসিসি-র তরফে জানানো হয়েছে এ বারের টি২০ বিশ্বকাপে প্রতি ইনিংসে দু’টি করে ডিআরএস নিতে পারবে দলগুলি। আইসিসি-র তরফে জানানো হয়েছে বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত করে ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার করতে হলে অন্তত পাঁচ ওভার খেলা হতেই হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ১০ ওভার খেলা হলে তবেই এই নিয়ম ব্যবহার করা যাবে।২০১৬ সালে শেষ বার টি২০ বিশ্বকাপ খেলা হয়েছিল। সেই সময় ডিআরএস ছিল না। টি২০ বিশ্বকাপে প্রথম ডিআরএস ব্যবহার করা হয় ২০১৮ সালে। মেয়েদের বিশ্বকাপ ছিল সে বার। ছেলেদের বিশ্বকাপে এ বারেই প্রথম ডিআরএস ব্যবহার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories