সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শেষ ম্যাচেও ওমানকে হারালো শ্রীলংকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০০ বার

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওমানকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এর মাধ্যমে  দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো লংকানরা। সিরিজের প্রথম ম্যাচ ১৯ রানে জিতেছিলো শ্রীলংকা।ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় ওমান। তিন নম্বরে নামা আকিব ইলিয়াস  ৩৮ বলে তিন বাউন্ডারি ও চার ওভার বাউন্ডারিতে দলের সর্বোচ্চ ৫৯ রান করেন। শ্রীলংকার লাহিরু কুমারা ও চামিকা করুনারত্নে ২টি করে উইকেট নেন। 

জবাবে ১৬০ রানের লক্ষ্য স্পর্শ করতে বেগ পেতে হয়নি শ্রীলংকাকে।  দলের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। ভানুকা রাজাপাকসে ও চামিকা করুনারতেœ ৩৫ রান করে করেন। দু’জনই অপরাজিত ছিলেন। এছাড়া আবিস্কা ফার্নান্দো ৩৩ ও পাথুম নিশাঙ্কা ২৬ রান করেন।  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওমানের বিপক্ষে দু’ম্যাচের এ  সিরিজ খেলে শ্রীলংকা।  দু’দলকেই বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে। গ্রুপ ‘এ’তে আছে শ্রীলংকা এবং গ্রুপ ‘বি’তে আছে ওমান। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে ওমান। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories