সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্বকাপের প্রাইজমানি কত, জানাল আইসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার

অবশেষে জানা গেল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৩ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। রানার্স আপ দল পাবে তার অর্ধেক, ৮ লাখ ডলার। তবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ না হলেও এই বিশ্বমঞ্চ থেকে খালি হাতে ফিরবে না কোন দল। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি দলের প্রত্যেকেই পাবেন নির্ধারিত ৫.৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি অংশ।আগামী ১৭ অক্টোবরে থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে কুড়ি ওভারের ক্রিকেটের এই মহাযজ্ঞ। সেমিফাইনালে বিদায় নেবে যে দুই দল তাদের জন্যও বড় অংকই বরাদ্দ রাখা হয়েছে এবার। ৪ লাখ ডলার করে পাবে বিদায়ী সেমিফাইনালিস্টরা। ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের দুই সেমিফাইনাল।

২০১৬ বিশ্বকাপের মতই এবারের আসরেও সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচে জয়ের জন্য থাকছে বোনাস অর্থ। এই রাউন্ডের ৩০টি খেলার প্রতিটিতেই বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। শুধু তাই নয় সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে উপহার। বিদায়ী আটটি দলের প্রত্যেকে ৭০ হাজার ডলার করে পাবে।প্রথম রাউন্ড খেলা দলগুলোর জন্যও ভেবেছে আইসিসি। দুই টেস্ট সদস্য বাংলাদেশ ও শ্রীলংকার সাথে সহযোগী দেশ নামিবিয়া, পাপুয়া নিউগিনি, ওমান, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে এই রাউন্ডে। এই রাউন্ড থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকে ৪০ হাজার ডলার করে পাবে। এবারের বিশ্বকাপের জন্য সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের বিশাল অংকের প্রাইজমানি বরাদ্দ রেখেছে আইসিসি। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই যে তাদের এই প্রয়াস, তা বলাই বাহুল্য।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories