বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় পৌঁ‌ছে‌ছে কো‌ভি‌শি‌ল্ডের ১০ লাখ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার

ভার‌তের সেরাম ইন‌স্টিটিউট থে‌কে ক‌রোনাভাইরা‌সের ১০ লাখ ডোজ কো‌ভি‌শি‌ল্ডের টিকা দে‌শে পৌঁ‌ছে‌ছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে শ‌নিবার (৯ অ‌ক্টোবর) সন্ধ্যায় টিকাগু‌লো  অবতরণ ক‌রে।

স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক টিকা আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ঢাকা পোস্টকে বলেন, ভারতের সেরাম ইন‌স্টি‌টিউট থে‌কে ১০ লাখ কো‌ভি‌শি‌ল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মি‌নি‌টে এসে পৌঁ‌ছে‌ছে।

এর আগে, ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক ক্ষু‌দে বার্তায় জানায়, ভার‌তের সেরাম ইন‌স্টিটিউটের স‌ঙ্গে বে‌ক্সি‌মকোর চু‌ক্তি করা বা‌ণি‌জ্যিকভাবে ১ মি‌লিয়ন কো‌ভি‌শি‌ল্ডের টিকা শ‌নিবার বি‌কেল ৫টা ৪০ মি‌নি‌টে ঢাকায় আস‌বে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রফতানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories