সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিমানবন্দর রেলস্টেশনে বিদেশি মুদ্রাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আল-আমিন (৩২) নামে এক যুবককে বিদেশি মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটক আল-আমিনের কাছে সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের মুদ্রা পাওয়া গেছে। জব্দ করা বিদেশি মুদ্রা বাংলাদেশি প্রায় ২২ লাখ ৪২ হাজার টাকা।পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। ওই ট্রেনের যাত্রী ছিলেন আল আমিন। গোপন সংবাদের ভিত্তিতে, রেলস্টেশনে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছে এই বিদেশি মুদ্রা পাওয়া যায়। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।পুলিশ জানায়, তার কাছে তল্লাশি করে ১৮৬টি সৌদি রিয়াল, ২৯টি ওমানি রিয়াল, ১০টি কুয়েতি দিনার, তিনটি আরব আমিরাতের দিরহাম, চারটি ইউএস ডলার ও দুইটি ইউরোসহ মোট ২৩৫টি বিভিন্ন মূল্যমানের নোট পাওয়া যায়।আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় রেলওয়ে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories