রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

সোশ্যাল মিডিয়া থেকে কে কত টাকা আয় করেন বলিউড তারকারা ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯৭ বার

শুধু সিনেমা নয়, তারকা হয়ে গেলে আয়ের আরও পথ খুলে যায়। এ জামানার তেমনই এক লাভজনক রাস্তা হলো ইনস্টাগ্রামের স্পন্সরড পোস্ট। এমন একটি পোস্ট করেই কোটি রুপি কামাচ্ছেন বলিউড তারকারা।

প্রিয়াঙ্কা চোপড়া
হপার্স এইচকিউ নামের একটি জরিপকারী প্রতিষ্ঠানের মতে প্রিয়াঙ্কার প্রতিটি স্পন্সরড পোস্টে আয় এখন ১ কোটি ৮০ লাখ রুপি। এর কারণ প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক তারকা। ইন্সটাগ্রামে তার অনুসারী ৭ কোটির কাছাকাছি। এশীয়দের মধ্যে প্রিয়াঙ্কাকে সবচেয়ে ধনী ইন্সটাগ্রামার ঘোষণা করেছে ফোর্বস।

আলিয়া ভাট
সাড়ে ৫ কোটি ফলোয়ার নিয়ে আলিয়াও কামাচ্ছেন ভালোই। প্রতি স্পন্সরড পোস্টের জন্য নেন এক কোটি রুপি।

শাহরুখ খান
এদিক দিয়ে কিং খান একটু পিছিয়ে বলা যায়। প্রতিটি ব্রান্ডেড পোস্টের জন্য পাচ্ছেন ৮০ লাখ থেকে ১ কোটি রুপি। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২ কোটি ৬৫ লাখ।

অমিতাভ বচ্চন
ইন্সটাগ্রামে ফলোয়ার আছে ২ কোটি ৮৪ লাখ। স্পন্সর করা প্রতিটি পোস্টের জন্য নেন ৫০ লাখ রুপি করে।

শহীদ কাপুর
অভিনয়গুণে বড়দের কাতাদের উঠে আসা শহীদ কাপুরের ফলোয়ার ৩ কোটি ১২ লাখ। মূলত ‘কবির সিং’ ছবির পরই বেড়ে যায় তার খ্যাতি। প্রতিটি পোস্টের জন্য ৩০-৫০ লাখ রুপি নেন।

দীপিকা পাড়ুকোন
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন দীপিকা। ৬ কোটিরও বেশি অনুসারী থাকায় প্রতিটি ব্রান্ডেড পোস্টের জন্য নিচ্ছেন প্রায় দেড় কোটি রুপি করে।অক্ষয় কুমার
বলিউডের ব্যস্ততম অভিনেতা হিসেবে পরিচিত তিনি। ইন্সটাগ্রামে তার অনুসারী সংখ্যা সাড়ে ৫ কোটির কাছাকাছি। ইন্সটাগ্রামের স্পন্সরড পোস্টে তার আয় ১ কোটি রুপির কিছু বেশি।রণবীর সিং
বলিউডের উদ্যমী তারকাদের একজন রণবীর সিং। ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ। ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রতি পোস্টে ৮১ লাখ রুপি চার্জ করেন তিনি।সালমান খান
বলিউডের ভাইজান নিজেই একটি ব্র্যান্ড। একটি পোস্টে চার্জ করেন ৮০ লাখ থেকে ১ কোটি রুপি। ফলোয়ার আছে সাড়ে ৪ কোটি।ক্যাটরিনা কাইফ
সাড়ে ৫ কোটি ফলোয়ার নিয়ে ক্যাটরিনা ইনস্টাগ্রামে আয় করছেন ৯৭ লাখ রুপি করে।আনুশকা শর্মা
অভিনয়ের পর প্রযোজনাতেও সফল আনুশকা। ৫ কোটি ২০ লাখেরও বেশি অনুসারীর সাথে ইন্সটাগ্রাম থেকে পাচ্ছেন ১ কোটি রুপির মতো।শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা তার অভিনয় আর নাচের দক্ষতা দ্বারা সকলকে মুগ্ধ করছেন। এই তারকার ইন্সটাগ্রাম অনুসারীর সংখ্যা ৬ কোটি ৬০ লাখেরও বেশি। ইন্সটাগ্রামে স্পন্সরড পোস্টের অফার পেলেই তিনি হাঁকছেন এক কোটি ২০ লাখ রুপি।কারিনা কাপুর
সম্প্রতি ইন্সটাগ্রামে যোগ দেওয়া বেবো বেশ সরব ভক্তদের মাঝে। ইন্সটাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭০ লাখের মতো। তবে একটি পোস্টের জন্য ১ থেকে ২ কোটি রুপিও নিচ্ছেন।
তথ্যসূত্র : স্কুপহুপ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories