সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শেষ বলের ছক্কায় দিল্লিকে হারাল কোহলির বেঙ্গালুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১০৬ বার

গ্রুপ পর্বের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। আগের দিন পাঞ্জাব কিংসের কাছে চেন্নাইয়ের হারের পরই এটি নিশ্চিত হয়ে যায়। তবে আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে ওঠার। তাতে আইপিএল প্লে-অফে দুটি ম্যাচ খেলার সুযোগ পেতো তারা।কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেলেও লাভ হয়নি। রান রেটে পিছিয়ে থাকার কারণে তিন নম্বরেই থাকতে হলো বিরাট কোহলিদের। সমান ১৮ পয়েন্ট চেন্নাই সুপার কিংসের সাথে। কিন্তু রান রেটে অনেক পিছিয়ে বেঙ্গালুরু।

দিল্লির ছুড়ে দেয়া ১৬৪ রানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে নেমে একেবারে শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করে বেঙ্গালুরুর ব্যাটসম্যান স্রিকার ভারত। শেষ ওভারে রান প্রয়োজন ছিল ১৫। আভেশ খানের বলে ১৬ রান তুলে নেয় গ্লেন ম্যাক্সওয়েল ও স্রিকার ভারত।শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। বাউন্ডারি হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু উইকেট সেট হওয়া স্রিকার ভারত কোনো ঝুঁকিই নিলেন না। বলকে সোজা পাঠিয়ে দিলেন বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির ওপারে। ছক্কা। সে সঙ্গে ৭ উইকেটের জয় বেঙ্গালুরুর।১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বে ঙ্গালুরু শুরুতেই দেবদুত পাডিক্কাল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে। পাডিক্কাল শূন্য, কোহলি করেন ৪ রান। এর পর এবি ডি ভিলিয়ার্স এবং স্রিকার ভারত মিলে জুটি গড়ে ৪৯ রান তোলেন। এর পর ২৬ বলে ২৬ রান করে ডি ভিলিয়ার্স আউট হয়ে গেলেও গ্লেন ম্যাক্সওয়েল আর স্রিকার ভারত মিলে ১১১ রানের জুটি গড়ে বেঙ্গালুরুকে জয় এনে দেন।৫২ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন স্রিকার ভারত। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। ম্যাক্সওয়েল ৩৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। তিনি অপরাজিত থাকেন ৮টি বাউন্ডারি মেরে।এর আগে দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বি শ ৪৮, শিখর ধাওয়ান ৪৩ রান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories