মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ব্যালন ডি অরে কাকে ভোট দেবেন জানালেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯৭ বার

অনেক জল্পনা কল্পনা শেষে ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হয়েছে অবশেষে। তাতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আছেন অবধারিতভাবেই। তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন, সঙ্গে আছেন সময়ের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে, নেইমার, রবার্ট লেভান্ডভস্কিরাও। জাতীয় দলের অধিনায়ক হওয়ায় মেসির হাতে আছে ভোট দেওয়ার ক্ষমতা। এবারের ভোট তিনটে কাকে দেবেন তিনি? এমন একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমে। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তরটাও দিয়েছেন তিনি। জানালেন, প্রশ্নাতীতভাবেই তার ভোটটা যাবে সতীর্থ নেইমার আর কিলিয়ান এমবাপের ঝুলিতে।  

মেসির কথা, ‘আমার দলে এমন দুজন আছে যাদের আমি সহজেই ভোট দেব- নেইমার ও কিলিয়ান এমবাপে। এর পর রবার্ট লেভান্ডভস্কি, যে একটা দারুণ বছর কাটিয়েছে। এর বাইরে, কারিম বেনজেমাও দারুণ খেলেছে।’মেসি নিজেও চলতি বছর ব্যালন ডি অরের বড় ফেভারিট। তবে নিজে এ বিষয়টাকে দেখছেন কঠিন এক বিষয় হিসেবে। বললেন, ‘এটি কঠিন, কারণ আপনি দলগতভাবে কী করেন, সেটি অনেক বড় একটা বিষয় এখানে। এক সময় এটা বছরের সেরা খেলোয়াড় পেতেন, কিন্তু এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে, দলগত শিরোপা যার বেশি তারই সুযোগ বেশি। এমন কিছু অর্জন এখানে বড় নিয়ামক হিসেবে কাজ করে।’বার্সেলোনার হয়ে সবশেষ মৌসুমটা ভালো কাটেনি মেসির। বার্সা ২০২০-২১ মৌসুমে কেবল জিতেছে কোপা দেল রে। বার্সেলোনার হয়ে ব্যক্তিগতভাবে অবশ্য মৌসুমটা ভালো কেটেছে তার, ৪৭ ম্যাচ খেলে ৩৮ গোল আর ১৪ অ্যাসিস্ট আছে তার ঝুলিতে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories