শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আবদুল মোমেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭৭ বার

তোশিমিতসু মোতেগি আবারও জাপানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ-জাপান অংশীদারিত্বকে ‘ব্যাপকভিত্তিক স্তর’ থেকে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুসংহত করতে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, উচ্চ প্রযুক্তির পণ্য, ইলেকট্রনিক্স, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজ সম্পদ আহরণ, বায়ো-টেক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় কাজ করার ওপর জোর দেন।তিনি করোনা মহামারিতে বাংলাদেশকে ৩০ লাখ কোভিড-১৯ এর ভ্যাকসিন এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগির ব্যক্তিগত হস্তক্ষেপের আন্তরিক প্রশংসা পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছে।জাপানকে বাংলাদেশের সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে ড. মোমেন গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস থেকে জাপান সরকার ও জনগণের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন। 
খবর বাসস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories