শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

আরব আমিরাত গেলেন আরও ২৪৮২ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১০৬ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন ফ্লাইটে আরও ২ হাজার ৪৮২ প্রবাসীকর্মী ও যাত্রী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে একজন যাত্রী যেতে পারেননি।এ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত১২ হাজার ৫৩৪ যাত্রী ফ্লাইটের ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমিরাত গিয়েছেন। আর এ সময় নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় ৯ জন আমিরাত যেতে পারেননি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শুরুর দিকে আমিরাতগামী যাত্রী সংখ্যা কম হলেও বর্তমানে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে। আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরির মাধ্যমে সুষ্ঠুভাবে নমুনা পরীক্ষা সম্পন্ন হচ্ছে। প্রবাসীকর্মীদের সম্পূর্ণ বিনামূল্যে নমুনা পরীক্ষা চলছে। প্রবাসীকর্মী প্রতি ১ হাজার ৬০০ টাকা নমুনা পরীক্ষার ফি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে যাত্রার ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে এখন পর্যন্ত যারা আরব আমিরাত গিয়েছেন তাদের মধ্যে ২৯ সেপ্টেম্বর ৬৫ জন, ৩০ সেপ্টেম্বর ৩৪১ জন, ১ অক্টোবর ৬৮৮ জন, ২ অক্টোবর ৯৯৫ জন, ৩ অক্টোবর ১ হাজার ২৮০ জন, ৪ অক্টোবর ১ হাজার ৬৭৩ জন, ৫ অক্টোবর ১ হাজার ৬৫ জন, ৬ অক্টোবর ২ হাজার জন, ৭ অক্টোবর ১ হাজার ৯৪৪ এবং ৮ অক্টোবর ২ হাজার ৪৮২ জন রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories