শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

ভারত থেকে কোভিশিল্ডের ১০ লাখ টিকা আসছে আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৯৩ বার

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা আজ শনিবার (৯ অক্টোবর) ঢাকায় আসছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।বেক্সিমকোর মাধ্যমে কেনা এই ১০ লাখ টিকা শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বর মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত দুই কিস্তিতে সেই টিকার মাত্র ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। এ ছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। তাতে করে মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা এখন পর্যন্ত ভারত থেকে এসেছে।চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। এরপর ভারত থেকে কেনা টিকার চালান আর আসেনি।এদিকে, ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়।দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories