সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৪২৫ বার

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল।বাংলাদেশ সময় রাত ১০টা থেকে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

এখনো পর্যন্ত টুর্নামেন্টে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগের দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে ড্র করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জনের দল নিয়ে সমতায় ফিরতে সক্ষম হয় বেঙ্গল টাইগাররা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।এই আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিকদের মোকাবিলা করছে লাল সবুজ জার্সির দলটি। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ অস্কার ব্রুজনও চান স্বাগতিকদের বিপক্ষে শিষ্যদের একই মানের পারফর্মেন্স।দলের জন্য সুখবর হচ্ছে, মলদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠেছেন ডিফেন্ডার রেজাউল করিম।ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট সংগ্রহ ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।তিনি বলেন, ‘আমরা সবাই জানি মালদ্বীপের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমি মালদ্বীপের কথা ভাবছি না। আমি নিজ দলের বিষয়েই বেশি মনোযোগ দিতে চাই। আমরা সবাই ম্যাচটি থেকে ভালো কিছু আদায়ের চিন্তা করছি। প্রতিপক্ষ কারা সেটি বড় কথা নয়।’এদিকে, প্রথম ম্যাচে নেপালের কাছে হারের পর আজকের ম্যাচটি মালদ্বীপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেপালের বিপক্ষে মালদ্বীপ আধিপত্য বিস্তার করে খেললেও বিপক্ষের গোল রক্ষক দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিহত করে। মানিষ ডাঙ্গির দেওয়া গোলে পূর্ণ তিন পয়েন্ট লাভ করে নেপাল।বাংলাদেশ দল:শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories