সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সাকিবের কাছে মোস্তাফিজের হার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার

আইপিএলে সাকিব ভার্সেস মোস্তাফিজের লড়াই বলে কথা।  বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য বৃহস্পতিবারের রাতটা ছিল দারুণ এক উত্তেজনার। এই লড়াইয়ে মোস্তাফিজের রাজস্থান রয়েলসকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে অফের পথে এক পা দিয়ে রেখেছে সাকিবের কেকেআর।সাকিব ভক্তদের জন্য রাতটা ছিল মিশ্র অনুভুতির। বল হাতে ইনিংস ওপেন করেছিলেন সাকিব। তৃতীয় বলেই পেয়েছেন সাফল্য। জইশাল (০) রিভার্স সুইপ করতে যেয়ে বোল্ড !

প্রথম ওভারটি সাকিবের ১-০-১-১ ! একটি উইকেট, ৫টি ডট! অথচ,এমন বোলিংয়ের পরও অধিনায়ক মরগান সাকিবকে আর বোলিং করতে দেননি !প্রথম  ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যে দলটির প্লে অফ কঠিন হয়ে গিয়েছিল, সাকিবকে ফিরিয়ে এনে শেষ ২ ম্যাচ জিতে সেই দলটিই এখন প্লে-অফে পা দিয়ে রেখেছে !সুবমান গিল (৪৪ বলে ৫৬),ভেঙ্কটেশ আইয়ার (৩৫ বলে ৩৮) এর ব্যাটিংয়ে ১৭১/৪ স্কোরে জয়ের আবহটা এই রাতে পেয়েছে কেকেআর। মোস্তাফিজের এদিন কেটেছে উইকেটহীন (৪-০-৩১-০)। ১৭২ রানের জবাব দিতে এসে ইনিংসের প্রথম ওভারে ওপেনিং জুটি বিচ্ছিন্ন করে দিয়ে চাঙ্গা করে দিয়েছেন দলকে সাকিব।বাকি কাজটা করেছেন শিবাম মাভি (৪/২১)ও ফার্গুসন (৩/১৮)। এক পর্যায়ে রাজস্থান রয়েলসের স্কোর ছিল ৩৫/৭। সেখান থেকে ৮ নম্বরে ব্যাট করতে নামা রাহুল তিওয়াতিয়ার কল্যানে (৩৬ বলে ৪৪) স্কোর ৮৫ পর্যন্ত টেনে নিয়েছে রাজস্থান রয়েলস।এই ম্যাচ হেরে আইপিএলে এবারের মিশন থামলো রাজস্থান রয়েলসের (১৪ ম্যাচে ১০ পয়েন্ট)। কেকেআর : ১৭১/৪ (২০.০ ওভারে)রাজস্থান রয়েলস :৮৫/১০( ১৬.১ ওভারে)ফল : কেকেআর ৮৬ রানে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories