রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টিএফআই সেল তদন্তে নতুন তথ্য: চিফ প্রসিকিউটর ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস শিগগিরই চালু হবে টাঙ্গাইল কটন মিল : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বাবাহরাইনে যাওয়ার বাধা কাটছে বাংলাদেশীদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১২৬ বার

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিচ্ছে দেশটি। আগামী রবিবার (১০ অক্টোবর) থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা।আজ (শুক্রবার, ৮ অক্টোবর) ভোর ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। ১০ অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।এদিকে, বৃহস্পতিবার বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, দেশটির করোনাভাইরাস মোকাবেলায় জাতীয় টাস্কফোর্সের সুপারিশক্রমে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত দেশগুলোর আপডেট করেছে। এ তালিকায় ১১টি দেশকে লাল তালিকা থেকে সরানো হয়েছে। অন্যদিকে, একটি দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এটি আগামী রবিবার থেকে কার্যকর হবে।বাংলাদেশ ছাড়াও লাল তালিকা থেকে বাদ পড়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া এবং ইকুয়েডর। আর লাল তালিকায় যুক্ত করা হয়েছে রোমানিয়াকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories