রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

এমপি দুর্জয় পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। মিছিলটিতে আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বাদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ, মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী জুনায়েদ হোসেন প্রতীক উপস্থিত ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের( বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার বিষয়ে বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মুঠোফোনে বলেন, বিগত সময়গুলোতেও পরিচালক থাকাকালীন ক্রিকেটের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। মানিকগঞ্জে পদ্মাপারে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে জেলার উন্নয়ন বেগবান করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories