মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ: বিশ্ব ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।বৃহস্পতিবার ‘শিফটিং গিয়ার্স: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট’ শীর্ষক ষাণ্মাসিক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করা হয়।

বলা হয়, মহামারীর ধাক্কা সামলে রপ্তানি এবং ভোগ ব্যয় বাড়তে শুরু করায় প্রবৃদ্ধিও বাড়ছে।চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে। আর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির হিসাবে এই প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ।এদিকে প্রতিবেদনে গত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ শতাংশ। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে তা ৫ দশমিক ৪৭ শতাংশ।অর্থনীতির পুনরুদ্ধারের বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।বিশ্ব ব্যাংকের প্রাক্কলন বলছে, ২০২১ ও ২০২২ সালে এ অঞ্চলের অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। তবে দেশভেদে এই প্রবৃদ্ধি সমান হবে না।মহামারীর ধাক্কায় ভারতের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়ে পড়েছিল। সরকারি বিনিয়োগ ও প্রণোদনা সুবিধা প্রদানে এবার ৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।পর্যটন নির্ভর মালদ্বীপের অর্থনীতি সংকুচিত হয়েছিল ৩৩ দশমিক ৩ শতাংশ। সংক্রমণ কমে পর্যটনে গতি আসায় এ বছর ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে দেশটির জিডিপি।এছাড়া ভুটান এ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ, নেপাল ৩ দশমিক ৯ শতাংশ এবং পাকিস্তান ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories