রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিএফআই সেল তদন্তে নতুন তথ্য: চিফ প্রসিকিউটর ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস শিগগিরই চালু হবে টাঙ্গাইল কটন মিল : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শ্রীলংকা সফরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৩১ বার

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। নতুন যুব দল গঠনের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার কথা ছিল দেশের বাইরে। তবে সেটি শেষপর্যন্ত সম্ভব হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পর কিছুদিন আগে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার প্রথমবারের মতো বিদেশ সফরে গেল তারা। সকালে যাত্রা করেছে শ্রীলংকার উদ্দেশে।লংকান যুবাদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৫ ক্রিকেটারকে। এ সিরিজে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন টাইগাররা।

সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর।আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচ হেরে গেলেও ৫ ম্যাচ ওয়ানডে সিরিজটি জিতেছে ৩-২ ব্যবধানে। এই সিরিজ শেষ হতেই এবার লঙ্কার পথ ধরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরাব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন ও মোহাম্মদ গোলাম কিবরিয়া। স্ট্যান্ডবাই : মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার ও মাহফুজুর রহমান রাব্বি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories