বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮৯ বার

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল।বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

এখনো পর্যন্ত টুর্নামেন্টে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগের দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে ড্র করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জনের দল নিয়ে সমতায় ফিরতে সক্ষম হয় বেঙ্গল টাইগাররা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিকদের মোকাবেলা করতে চায় লাল সবুজ জার্সির দলটি। অন্তর্র্বতীকালীন প্রধান কোচ অস্কার ব্রুজনও চান স্বাগতিকদের বিপক্ষে শিষ্যদের একই মানের পারফর্মেন্স।দলের জন্য সুখবর হচ্ছে, মলদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠেছেন ডিফেন্ডার রেজাউল করিম এবং ইতোমধ্যে তিনি দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন।এদিকে, প্রথম ম্যাচে নেপালের কাছে হারের পর আজকের ম্যাচটি মালদ্বীপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেপালের বিপক্ষে মালদ্বীপ আধিপত্য বিস্তার কধের খেললেও বিপক্ষের গোল রক্ষক দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিহত করে। মানিষ ডাঙ্গির দেয়া গোলে পূর্ণ তিন পয়েন্ট লাভ করে নেপাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories