সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৯২ বার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই।আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে ‘শেখ মুজিব : সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরেই সার্চ কমিটির গেজেট হয়েছিল। যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয়েছিল ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, সেটা কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনও বলছি, এটা আইন নয়, আইনের কাছাকাছি। তার পরও এই সার্চ কমিটি দ্বারা কয়েকজন নির্বাচন কমিশনার মনোনিত করা হয়েছিল এবং ইসি গঠন করা হয়েছিল।’আনিসুল হক বলেন, ‘আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমি এমন কথা বলছি না যে, ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করবো না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে।’এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে তিনি কিছু শোনেননি বলেও জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ, ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories