শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

রোম সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৭৭ বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।কনফারেন্সটি আগামী ৮-৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এর পর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফেরার কথা রয়েছে।  স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories