বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন

শিল্পী আক্তার
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১০১ বার

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বেনাপোলের পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম ৪ দিন বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে। বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমাদের সরকারি ছুটি আছে। যারা আমদানি-রপ্তানির কাজ করে থাকেন তারা কেউ এ ৪ দিন কাজে যোগ দিবেন না। তারা নবমী ও বিজয় দশমী শেষে কাজে ফিরবেন। আগামী ১৬ অক্টোবর শনিবার থেকে দুদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনপোল সিঅ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ৪ দিন কাস্টমস ও বন্দর খোলা থাকবে, লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে।

এ ৪ দিন পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচলও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories