শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

৩ দিনে ১ লাখ ২৫ হাজার মোবাইল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার

প্রথম তিনদিনে ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে। এরপর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধন না থাকায় প্রথম তিনদিনে এ সংখ্যক হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করে দেয় বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনইআইআর ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে আইএমইআই নম্বর নিবন্ধিত হয় প্রায় ৪৪ কোটি মোবাইল ফোনের। বর্তমানে নেটওয়ার্কে সচল হয়েছে প্রায় সাড়ে ২২ কোটি ফোন। এছাড়াও আরও ২২ কোটি বৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হওয়ার অপেক্ষায় আছে।বিটিআরসি আরও জানায়, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন করা ও বিদেশ থেকে আমদানি করা মোবাইল সেটও এনইআইআরে সংরক্ষিত রয়েছে। এছাড়াও অক্টোবর মাসের আগ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।প্রথম তিনদিনে নেটওয়ার্কে যুক্ত হতে চেয়েও পারেনি ১ লাখ ২৪ হাজার ৮৬১টি হ্যান্ডসেট।আর কোনও আনঅফিসিয়াল বা অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে না জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ইতিমধ্যে বেশ কিছু অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছি। আর এ প্রক্রিয়া চলমান থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories