শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গাড়িতে আগুন দিনে মানুষের পথ বন্ধ করা আওয়ামী লীগের কাজ না—-সিটি মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার

গাজীপুর মহানগর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো.জাহাঙ্গীর আলম বলেছেন, গাড়িতে আগুন দিয়ে রাস্তায় টায়ার পুড়িয়ে,মানুষের চলাচলের পথ বন্ধ করা আওয়ামী-লীগের কাজ না। কোন কিছু হলে দল সিদ্ধান্ত নেবে। দলে নেতৃবৃন্দ রয়েছে, আমরা যারা দল করি কেউ দলের সিদ্ধান্তের বাইরে নই। অন্যের উসকানিমূলক কথা শুনে মানুষের ক্ষতি করবো এটা ঠিক না। এসব করে সাধারণ মানুষের ক্ষতি করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন কতিপয় ব্যক্তি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে, একটি চক্র সরকারের উন্নয়ন ধারা ব্যাহত করতে প্রতিনিয়ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবার সেদিকে খেয়াল রাখতে হবে। কোন অন্যায়কারী অ্যন্যায় করে পার পাবে না।
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর বড়বাড়ি গাছা জোন অফিসে নগরীর ১২৬টি পুজাঁ মন্ডপে আর্থিক সহায়াতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নগর উন্নয়নে কিংবা যে কোন সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলবেন, অফিস ছাড়া আমার বাড়ির দরজা সব সময় খোলা। নগর উন্নয়নে পরিকল্পিত শহর গড়তে আমার আপনার সবার সহযোগীতা প্রয়োজন, কারো বিরুদ্ধে মিথ্যাচার না করে, মিথ্যা গুজবে কান না দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেই। অপ-প্রচার বন্ধ করে দলের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হই। এছাড়া যেহেতু গাজীপুর একটি গরিব এলাকা, তাই এই এলাকায় এক থেকে দেড়হাজার ফিট জায়গায় মধ্যে যাদের টিনসেড বাড়ি রয়েছে তাদের পাঁচ বছরের জন্য প্রথমে এক লাখ বাড়ির হোল্ডিং টেক্স মওকুফ করার জন্য চেষ্টা করবো। আমাকে সহযোগীতা করুন,একটি বাসযোগ্য শহর গড়তে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, আজাহার হোসেন, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.জাহাঙ্গীর আলম, হাজী মনির প্রমূখ।
#

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories