নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এলাকার মধ্যে হালুয়াঘাট উপজেলার ১২ টি ইউনিয়নের আগামী ১১ নভেম্বর ১০ টি ইউনিয়নে নির্বাচন হবে। বাকী ২টি ইউনিয়ন নির্বাচন সীমানা জটিলতায় প্রায় ৯ বৎসর যাবৎ বন্ধ রয়েছে।

এদিকে হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ নির্বাচন কে সামনে রেখে গতকাল থেকে দলীয় আগ্রহ প্রার্থীদের মাঝে দলীয় ফরম বিক্রয় শুরু করে। এতে ২ দিনে ১০ ইউনিয়নে মোট ৪৩ জন প্রার্থীর নিকট ২০ হাজার টাকা করে ফরম বিক্রয় করে। হালুয়াঘাট আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক বাবু চয়ন কুমার সরকার বলেন, তৃনমূল থেকে রেজুলেশনের যাদের নাম আছে তাদের মাঝেই মূলত ফরম বিক্রয় করা হয়েছে। যাতে সঠিক এবং যারা দলের জন্য নিবেদিত তাদের মূল্যায়ন করা যায়। অর্থ সংগ্রহ সম্পর্কে বলেন দল চালাতে যেমন অর্থ প্রয়োজন ঠিক তেমনি অফিস ছাড়া দল পরিচালনা করা যায় না। তাই উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফরম বিক্রর অর্থ অফিস ঘর করার পরিকল্পনা রয়েছে। অন্য এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাদের মাঝে ফরম বিক্রয় করা হয়েছে, তাদের মধ্যে থেকেই সঠিক ভাবে মনোনয়ন দিতে পারলে সবাইকে বিজয়ী করে আনা সম্ভব হবে। ফরম বিক্রির অর্থ সঠিক ভাবে ব্যবহার হবে। এখন কর্মী কাজের কতটুকু মূল্যায়ন হয় মনোনয়নের মধ্যে সেটাই দেখার বিষয়।
Leave a Reply