রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বেঁচে থাকার অবলম্ভন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার

——মৃণাল চৌধুরী সৈকত

আজ, বলার ভাষা ক্ষীন,
তাই জবান বন্ধ হবার পথে !
দেশ জাতি আর আমাদের ।
মনে হয় সকলেই আজ
কালের আর্বতে বিলীন প্রায়
অচেনা অজানা গন্তব্যে।
করোনা আর মৃত্যু সাথে
হরদম চলছে যুদ্ধ,
তবুও তো বেঁচে আছি !
হাজারো শংঙ্কা মাথায় নিয়ে
প্রতি মূহুর্তে নিধারুণ কষ্টে।
এ ভাষা বুঝার কেউ নেই,
স্ত্রী-পুত্র-কন্যা-ভ্রাতা কিংবা
আত্বীয় স্বজন-বন্ধু মহল,
অফিসের বস, ভাড়াটের বাড়িওয়ালা !
তবুও আমাদের বাঁচতে হবে
বেচেঁ আছি বৈকি !
চারদিকে চলছে বেচেঁ থাকার লড়াই।
মহামারী করোনা, ভয়াবহ ডেঙ্গু
প্রাকৃতিক দূযোগ, বন্যা, লকডাউন
তারপর, কর্মসংস্থানের অপ্রতুল্যতা
কর্মহীন মানুষের হাহাকার
খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য সেবাহীন জীবন
কোন রা নেই মানুষের মুখে।
স্তব্দ পৃথিবী, পৃথিবীর মানুষ !
প্রতিবাদের ভাষা হারিয়ে নির্বিকার ।
স্বজন হারানোর কান্নায়
বে-সামাল ভূ-মন্ডল,
দেশ ও মনুষ্যকুল।
মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে থাকা ছাড়া
আর কিছুই অবশিষ্ট নেই আজ।
অত:পর কোন অভিযোগ নেই
নেই অভিমান কারো প্রতি
এক দোঁয়া ভিক্ষে ছাড়া।
একমাত্র বেঁচে থাকার অবলম্ভন
আর বাচাঁনোর মালিক যে তিনি ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories