শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

মাকে বলছি

স্নেহ লতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৯ বার

——–স্নেহ লতা
মা,জীবন আমার ধন্য,
তোমাকে পাওয়ার জন্য।
অসুখ হলে আমার,
ঘুম আসে না তোমার।
চিন্তায় মগ্ন থাকো,
কথা বলো নাকো।
আমি এখন অনেক বড়ো
তবুও তুমি ভেবে মরো।
স্কুল থেকে হলে দেরী
অস্থির হও তাড়াতাড়ি।
প্রশ্ন করো,”ফোন কেনো করিসনি ?
চিন্তায় থাকি জানিসনি ?
দিয়েছি কষ্ট,দেয়নি তো সুখ,
তবুও স্নেহ থেকে করো নি বিমুখ।
হায়রে মায়ের ভালোবাসা–
ফিরে ফিরে কাছে আসা।
কতো দুঃখ দেই তোমাকে,
ক্ষমা করে দিও আমাকে।
অনেক বয়স হয়েছে তোমার
বহন করো সংসারের ভার।
এ জীবনে কোনোদিন–
শোধরাতে পারবো না তোমার ঋণ।
আমার জন্য দিতে পারো জীবন বিসর্জন,
জনমে জনমে যেনো পাই তোমার আলিঙ্গন।
সারাজীবন ঘুমাতে চাই তোমার আঁচলতলে,
বিধাতা,এই সৌভাগ্য লিখে রেখো কপালে।
তোমার পায়ে দিও স্থান,
রেখো না মনে অভিমান।
একদিন তুমি চলে যাবে জানি,
জীবনের এ ধ্রুব সত্য মানি।
শেষ হয়ে যাবে বেলা,
সাঙ্গ হবে ভবখেলা।
যেদিন থাকবে না তুমি,
একা রবো আমি।
শুনবে না কোনো কোলাহল,
ভাবতেই চোখে আসে জল।
হে বিধাতা,মাকে দাও দীর্ঘজীবন,
তোমায় যেনো করে স্মরণ।
আমি অভাগী,করি এই মিনতি,
তোমার চরণে যেনো পায় গো গতি।#

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories